Nu Seba
বিশ্বস্ত জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাসেবা প্ল্যাটফর্ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বস্ত অনলাইন সহায়তা কেন্দ্র

আমরা দীর্ঘ ৫+ বছর যাবৎ সততা ও নিষ্ঠার সাথে দেশ-বিদেশের উচ্চশিক্ষা ও পেশাগত ক্যারিয়ারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অনলাইন আবেদন সেবা ও সঠিক দিকনির্দেশনা প্রদান করে আসছি।

৫+ বছর
বিশ্বস্ত কাজের অভিজ্ঞতা
১০+ জন
নিবেদিত প্রফেশনাল টিম
১০,০০০+
সফল শিক্ষার্থী সহায়তা
৪.৯ ★
গ্রাহক সন্তুষ্টি রিভিউ
WHO WE ARE • আমাদের সম্পর্কে

শিক্ষার্থীদের প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি নিরসনে আমরা পাশে আছি

NUseba একটি সম্পূর্ণ অনলাইন-ভিত্তিক ব্যক্তিগত সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের রয়েছে ১০+ সদস্যের একটি অভিজ্ঞ ও দক্ষ প্রফেশনাল টিম।

আমরা দীর্ঘ ৫+ বছর যাবৎ সততা ও বিশ্বস্ততার সাথে সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে—বিশেষ করে যারা বিদেশে উচ্চ শিক্ষার জন্য আবেদন করেন—বোর্ড থেকে মূল সনদ, সাময়িক সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, MOI উত্তোলন, নাম ও তথ্য সংশোধন, Apostille এবং ECA সহ যাবতীয় বিষয়ে সঠিক পরামর্শ, গাইডলাইন ও অনলাইন আবেদন সেবা প্রদান করে আসছি।

আমাদের একটি সক্রিয় ফেসবুক গ্রুপ ও পেজ রয়েছে যেখানে আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং জটিল সমস্যার সমাধান ও গাইডলাইন প্রদান করি।

বিশেষ জ্ঞাতব্য: NUseba একটি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যবস্থাপনায় পরিচালিত স্বাধীন অনলাইন সেবামূলক উদ্যোগ। NUseba জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা এর কোনো কর্মকর্তা বা কর্মচারী দ্বারা পরিচালিত নয়।

কেন NUseba বিশ্বস্ত?

  • ✓ ১০০% সঠিক তথ্য ও যাচাই: বোর্ড নির্ধারিত অফিসিয়াল নিয়মাবলী মেনে নির্ভুল নির্দেশনা।
  • ✓ দ্রুততম প্রসেসিং: শিক্ষার্থীদের সময় ও যাতায়াতের ভোগান্তি দূর করে দ্রুত আবেদন সম্পাদন।
  • ✓ উচ্চশিক্ষার জন্য সহায়ক: বিদেশে স্টুডেন্ট ভিসা ও স্কলারশিপ প্রার্থীদের জন্য বিশেষায়িত সাপোর্ট।
  • ✓ সরাসরি হেল্পলাইন ও পরামর্শ: যেকোনো জটিলতায় ফোন ও হোয়াটসঅ্যাপে আন্তরিক গ্রাহক সেবা।
ফেসবুক কমিউনিটি
হাজারো শিক্ষার্থী যুক্ত
গ্রুপে যোগ দিন →
OUR CORE PURPOSE

আমাদের লক্ষ্য ও দর্শন

আমাদের মিশন (Our Mission)

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ায় স্বভাবতই এর ছাত্র-ছাত্রীর সংখ্যাও ব্যাপক। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বোর্ড থেকে সরাসরি ও তাৎক্ষণিক তথ্যসেবা দেওয়া প্রায় অসম্ভব।

সঠিক তথ্য ও স্পষ্ট নির্দেশনার অভাবে শিক্ষার্থীরা যেন ভোগান্তির শিকার না হন, সেই বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রীদেরকে সঠিক দিকনির্দেশনা ও ডিজিটাল আবেদন সেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান মিশন।

আমাদের ভিশন (Our Vision)

প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়াগুলোকে শিক্ষার্থীদের হাতের মুঠোয় নিয়ে আসা এবং প্রক্রিয়াগুলোকে স্বচ্ছ, গতিশীল ও সহজসাধ্য করা।

সঠিক সময়ে সঠিক সেবা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয় করে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে—অর্থাৎ সফল ক্যারিয়ার ও উচ্চশিক্ষা গঠনে সক্রিয়ভাবে সাহায্য করাই আমাদের চূড়ান্ত দর্শন।

OUR VALUES

যেসব মূল্যবোধে আমরা অটল

⚡

দ্রুত সেবা নিশ্চিতকরণ

প্রতিটি আবেদনের গুরুত্ব বুঝে সর্বনিম্ন সময়ে কাজ সম্পন্নে সর্বোচ্চ প্রচেষ্টা।

🛡️

সততা ও গোপনীয়তা

শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যের পূর্ণ নিরাপত্তা ও সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা।

🎯

নির্ভুল গাইডলাইন

বোর্ডের প্রতিনিয়ত পরিবর্তিত নিয়মকানুনের সঙ্গে আপডেট থেকে সঠিক দিকনির্দেশনা।

💬

আন্তরিক সহায়তা

হেল্পলাইন ও মেসেজের মাধ্যমে যেকোনো জিজ্ঞাসায় বন্ধুসুলভ ও আন্তরিক পরামর্শ।

Sumon Ahmed
FOUNDER'S MESSAGE • প্রতিষ্ঠাতার বার্তা

"শিক্ষার্থীদের স্বস্তি ও সময় বাঁচানোই আমাদের প্রাপ্তি"

"I founded NUseba in 2023 for the welfare of all NU students. জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট নানা ধরনের আবেদন ও সার্টিফিকেট উত্তোলনের নিয়ম না জানায় অনেক শিক্ষার্থীকেই বিপাকে পড়তে হয়। আমরা সেই শূন্যতা পূরণ করতে কাজ করছি। আপনাদের ভালোবাসা ও আস্থা আমাদের এগিয়ে চলার প্রেরণা।"
Sumon Ahmed
Director & Founder (nusebapro)

অফিস ঠিকানা:

NU Seba, A.H. Manson, House 2015/2,
Near National University Gate, Board Bazar, Gazipur-1704.

যোগাযোগ:

জাতীয় বিশ্ব. এর অনলাইন সেবা সংক্রান্ত সঠিক গাইডলাইন বা সহায়তা পেতে নিচে যোগাযোগ করুন

Jesmin Akter - Senior Executive

Jesmin Akter

Senior Executive

যেকোনো দরকারে বা সেবার বিষয়ে জানতে সরাসরি কল বা WhatsApp-এ মেসেজ দিন।

Sumon Ahmed - Director and Founder

Sumon Ahmed

Director & Founder (nusebapro)

আমাদের সেবা নিয়ে কোনো সমস্যা বা অভিযোগ থাকলে আমাকে সরাসরি মেইল করুন।

contact@nusebapro.com

Contact Support

Customer Reviews

Facebook Page

আমাদের সেবার মান সম্পর্কে রিভিউগুলো দেখতে এবং মতামত দিতে ভিজিট করুন।

★★★★★ 4.9/5

Visit Facebook Page