Nu Seba

National University থেকে মূল সনদ (Original Certificate) উত্তোলণের নিয়মাবলী

Helpline

মূল সনদ কি এবং কখন প্রয়োজন হয়

মূল সনদ বা Original Certificate হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত চূড়ান্ত সার্টিফিকেট যা অনলাইনে আবেদনের মাধ্যমে সরাসরি জাতীয় বিশ্বঃ (বোর্ড) থেকে সংগ্রহ করতে হয়। এটা মূলত বিদেশে উচ্চ শিক্ষা বা চাকরীর আবেদনের সময় প্রয়োজন হয়। তবে ইদানিং বেশিরভাগ সরকারী এবং বেসরকারী চাকরীর ক্ষেত্রেও মূল সনদ (Main Certificate) চাওয়া হয় যা বেশিরভাগ সময়ই বাধ্যতামূলক।

অনেক শিক্ষার্থী মূল সনদ (Original Certificate) এবং সাময়িক সনদ (Provisional Certificate) একই মনে করলেও বাস্তবে এ দুটির উদ্দেশ্য ও ব্যবহার ভিন্ন।

মূল সনদ (Sample)

মূল সনদ (Sample) - Sample

সাময়িক সনদ (Sample)

সাময়িক সনদ (Sample) - Sample

মূল সনদ উত্তোলনের বিষয়ে যে কোনো হেল্প বা সঠিক গাইডলাইন
পেতে সরাসরি আমাদের টিমের সাথে কথা বলতে পারেন।

Contact our team

মূল সনদ vs সাময়িক সনদ

মূল সনদ সাময়িক সনদ
কোর্স সম্পন্ন করার পর কলেজ থেকে জাতীয় বিশ্বঃ কর্তৃক ইস্যুকৃত যে সার্টিফিকেট প্রদান করা হয় তাকে সাময়িক সনদ বলে।সাময়িক সনদ পাওয়ার পর সরাসরি National University (বোর্ড) থেকে যে সার্টিফিকেট প্রদান করা হয় তাকে মূল সনদ বলে।
সরাসরি বোর্ড প্রদান করে না জন্য এটাকে সাময়িক সনদ বলে।সরাসরি বোর্ড প্রদান করে জন্য এটাকে মূল সনদ বলে।
বিদেশের বেশিরভাগ ইউনিভার্সিটিতে বা প্রতিষ্ঠানে এটা গ্রহণযোগ্য হয় না।বিদেশের সকল প্রতিষ্ঠানে এটা গ্রহণযোগ্য।
সম্পূর্ণ বিনামুল্যে নিজ কলেজ থেকে পাওয়া যায়ফি (ব্যাংক ড্রাফট) প্রদান করে অনলাইন আবেদনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় মেইন ক্যাম্পাস (গাজীপুর) থেকে সংগ্রহ করতে হয়।
সাধারণত শেষ বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশের ২-৩ মাস পর কলেজ থেকে প্রদান করা হয়সাময়িক সনদ পাওয়ার পর অনলাইনে আবেদন করতে হয়। আবেদন করার 20-40 দিনের মধ্যে এটা জাতীয় বিশ্বঃ কর্তৃক ইস্যু করা হয়।

মূল সনদ উত্তোলণের ধাপসমূহ:

  1. প্রথমে আবেদন ফর্ম পূরণ করে নিজ কলেজ থেকে প্রিন্সিপাল কর্তৃক সত্যায়িত করে আনতে হবে।
  2. এরপর প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্টস স্ক্যান করে PDF করতে হবে। প্রতিটি ফাইলের সাইজ 2 MB (২ মেগাবাইট) এর নিচে হতে হবে।
  3. এরপর জাতীয় বিশ্বঃ এর Student Portal এ একটি একাউন্ট তৈরী করতে হবে।
  4. একাউন্ট তৈরীর পর লগিন করে মূল সনদের আবেদন নির্বাচন করতে হবে।
  5. এই পেজের সকল (*) স্টার চিহ্নিত ফিল্ডগুলো পূরণ করে পেজের নিচে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে।
  6. সবশেষে বিকাশ/নগদ ইত্যাদির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
  7. এরপর আপনাকে 20-30 দিন অপেক্ষা করতে হবে আপনার মূল সনদ প্রস্তুত বা ইস্যু হতে। প্রস্তুত হলে আপনি ড্যাশবোর্ডে Signatured স্ট্যাটাস দেখতে পাবেন।
  8. Signatured স্ট্যাটাস আসার পর আপনাকে জাতীয় বিশ্বঃ মেইন ক্যাম্পাস গাজীপুরে এসে মূল সনদ সংগ্রহ করতে হবে।

Main Certificate উত্তোলণে প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • রেজিস্ট্রেশন কার্ড
  • এডমিট কার্ড (Final Year)
  • সাময়িক সনদ (Provisional Certificate)
  • নম্বরপত্র (Marksheet)
  • অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র

বিঃ দ্রঃ মূল সনদ (Main Certificate) নেয়ার সময় সাময়িক সনদের মূল কপি জমা দিতে হবে এবং এটা আপনাকে National University (NU) গাজীপুরে এসে সংগ্রহ করতে হবে।

আবেদন ফি (ব্যাংক ড্রাফট)

৳ ৫০৫/-

সাময়িক সনদ ও নম্বরপত্রের আবেদনে প্রতিটির জন্য আপনাকে ৫০৫/- টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। ব্যাংক ড্রাফট মোবাইল ব্যাংক (বিকাশ/নগদ) ইত্যাদির মাধ্যমে করা যাবে

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) বা ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে দেয়া যাবে।

মূল সনদ (Original Certificate) উত্তোলণ সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর

সাধারণত ২০-৩০ দিন সময় লাগে। তবে প্রফেশনাল কোর্স কিংবা হাতে লেখা সার্টিফিকেট (Old batch) এর ক্ষেত্রে ২-৩ মাসও লেগে যেতে পারে।

জরুরী প্রয়োজনে সরাসরি ডিন অফিসে যোগাযোগ করতে পারেন।

হ্যাঁ, তবে যথাযথ অথোরাইজেশন লেটার এবং আইডি প্রুফ লাগবে।

যোগাযোগ:

জাতীয় বিশ্ব. এর অনলাইন সেবা সংক্রান্ত সঠিক গাইডলাইন বা সহায়তা পেতে নিচে যোগাযোগ করুন

Jesmin Akter - Senior Executive

Jesmin Akter

Senior Executive

যেকোনো দরকারে বা সেবার বিষয়ে জানতে সরাসরি কল বা WhatsApp-এ মেসেজ দিন।

Sumon Ahmed - Director and Founder

Sumon Ahmed

Director & Founder (nusebapro)

আমাদের সেবা নিয়ে কোনো সমস্যা বা অভিযোগ থাকলে আমাকে সরাসরি মেইল করুন।

contact@nusebapro.com

Contact Support

Customer Reviews

Facebook Page

আমাদের সেবার মান সম্পর্কে রিভিউগুলো দেখতে এবং মতামত দিতে ভিজিট করুন।

★★★★★ 4.9/5

Visit Facebook Page